====================
আমি মেঘ হয়ে যাচ্ছি-
কিছু বর্ণমালার রঙধনু হবো বলে!
আমি তারা ছুঁইতে চাই-
শুধু একুশ আছে বলে; আমি বৃষ্টি ঝরাতে
হতে চাই না- কারণ ভয়ঙ্কর
কালবৈশাখির মেঘ হতে হবে বলে-
আমি মেঘ হয়ে যাচ্ছি।
আমার বর্ণগুলো এক একটা ফুল
অসীম পবিত্র এবং সু-গন্ধীময়!
তবুও অবুঝ শিশুরা বুঝে না- এ ক্লান্তিময়;
শুনে রাখো- শুনে রাখো- সালাম,
রফিক, জ্বাবার আরও নামনা জানা কত
শহীদ আছে- এ বর্ণ বাংলার বুকে
তাজা গন্ধফুল হয়ে!
আমি মেঘ হয়ে যাচ্ছি।
আমি দেখবো শুধু মেঘ হয়ে- তোমাদের শ্রদ্ধাসুল
আমি বর্ণ হয়ে হাসব- ঘাসফড়িংর সাথে দোলাদুল
তবুও শ্রদ্ধাটুকু হারাও না- কোন অবর্ণের কুল
আমি মেঘ হবো এতো আমার শুধু পণ মেঘ হবো।
আমি মেঘ হয়ে যাচ্ছি।
২১ মাঘ ১৪২৬, ০৪ ফেব্রুয়ারি ২০
---------------------------------------
মন্তব্য (6)