"এই আধার রাতের
স্নিগ্ধ ঠান্ডা বাতাসে,
উড়ছে তোমার চুল,
দেখছি আমি মুগ্ধ হয়ে
মন আমার ব্যাকুল।

দেখছি যত যাচ্ছি হারিয়ে,
তোমার ঐ মায়াবী চোখে,
হৃদয় আমার কাঁপছে বেশ
তোমায় দেখে"।