আম আতা আনারস
জাম লিচু বেল
ভিটামিন সিতে ভরা
করমচা কতবেল ।

পুষ্টিতে ভরা সব
মৌসুমী ফলে
বাড়ে দেহ খেয়ে তা
শক্তি ও বলে ।

মধুমাসে মধুফল
খেয়ে যোগাও শক্তি
যিনি দিলেন খেতে তা
তাঁকে করো ভক্তি ।