প্রিয় আলতা রাঙা পায়ের ছাপে
লক্ষী হয়ে এসো ঘরে
হাত বাড়িয়ে বুকের ভিতর
বন্দী করবে তোমার বরে ।

ঝুম ঝুম ঝুম নূপুর সুরে
নেচো সারাদিন আনমনে
পাগল হয়ে তোমার বরে
দেখবে দেখো ক্ষনে ক্ষনে ।

লজ্জা পেয়ে ঢেকো না মুখ
জামদানীর ওই শাড়ি দিয়ে
কাজল মাখা চোখটি তুলে
ডেকো তারে গোলাপ দেবে খোপায় গিয়ে ।

শাখা পলা খনখনিয়ে
ছুটে যেও মিষ্টি মুখে
দুঃখ ভুলে সখি তুমি
জলদি এসো থাকবে সুখে ।।