আবার যদি আসি ফিরে
আসি যেন নদী হয়ে,
সাগর বুকে হারিয়ে থাকি
আকাশটাকে ছুঁয়ে।

বক্ষে আমার স্রোতধারা
পাগল নেশায় মাতে
ঝড়ো হাওয়ায় ভাসাই দুকূল
খেলতে তোমার সাথে।

নদীর স্রোত সেদিন যেন
কূল হারাবার গানে
এমনি ভাবে মনটি আমার
তোমার দিকে টানে।