বসন্ত এলো
নন্দন কানন হতে
স্বর্গের উপহার
ধরার মাঝে,
জীবনের গান
প্রাণে প্রাণে
আগুন স্পর্শিল।
যাহা তুমি চাও
তাই পাবে আজ,
যত আছে আশা
স্বপ্নের দিশা
নয়নে তোমার
উঠিবে ফুটিয়া
নীল কমল।
শাখা প্রশাখায়
পলাশ-শিমুল
হৃদয় রক্তে
আরক্ত করিবে
তোমার বেদনা,
তুলিবে ঝড়
কাননে কাননে
ভালোবাসা তোমার
স্বর্ণলতিকা দুল।
মন্তব্য (6)