যে ধারাতে ধরাটি হয় আলো
সেই ধারাটি আজকে টলোমলো
তোমার চোখে, ধুয়ে মুছে দিলো
মান-অভিমান মনের সকল কালো।

মুক্তা হয়ে ঝিনুকেতে লুকায়
ছুঁয়ে থাকে সিন্ধুগভীর হৃদয়,
বৃষ্টি ফোঁটায় মনের কথা ঢালে
তোমার কানের দুল হয়ে সে দোলে।