বৃষ্টিরা কখন থেমে গেছে, ভিড় ঠেলে
সব জলও উঠান গড়িয়ে চলে গেছে অনেক আগে,
শুধু একটি কচুপাতা
ধরে আছে এক টুকরো মনি
হৃদয়ের মাঝখানে – সঞ্চিত ভালোবাসা।
বাতাসের এক ঝাপটায় কখন পড়ে যাবে কে জানে,
তবু সে আঁকড়ে আছে বৃষ্টির স্বচ্ছ দান,
যেন তাকে ধরে রাখবে চিরকাল
স্মৃতির অন্তরে, যখন থাকবে না শ্রাবণ!