অচেনা পথিক এসেছিল এ পথে একদা
ছিল না তার কোথাও থামিবার কথা
তবু  ক্লান্ত তৃষিত হয়ে সে এসেছিল আমার দুয়ারে।
বলেছিল – জল দাও, প্রাণ যে যায়!

ভাবি বসে, কেন বিধাতা তারে এনেছিল এই পথছায়ায়
পেল সে জল, পেল প্রাণ,
তবু ভুলিল সে পথের কথা, আমাতে রহিল মগন
আমিও আপনা হারায়ে ভুলিলাম আপনারে
তার তৃষা এসে তৃষিত করিল আমারে
অন্তর নিল কাড়ি, আমি বাঁধিলাম তারে আমার ঘরে!
আজ আর সে পথ নাহি খুঁজে পায়
সকলি তার হয়েছে সমাপ্ত আমার জোৎস্নাভরা আঙিনায়!