শুয়ে আছে পথ দীর্ঘকাল, বিস্তৃত ঠিকানাহীন পরিসর
পথিকের জন্য বক্ষ পেতে। সুখ-দুঃখের মন, তারও
আছে অন্তর, কারো হাসি মুখ দেখে হাসে সে,
কাঁদে দুঃখ দেখে। চির-অস্থির পথ
ভাবে সকলের কথা, রোজদিনের মতো
পারবে কি সইতে সবার ভার আগামীকালও? প্রতিদিন
কতজন চলে যায় তার গা বেয়ে দিনে-রাতে
নিরন্তর আপন সংকীর্ণ স্বার্থে, কিন্তু কেউ
করে কি অনুভব পথের ব্যথা, রাখে কি তার হৃদয়ের খবর?
মন্তব্য (16)