নীরবে গিয়েছ চলে সাঁঝের তারা · কবিতা · 2017-07-07 · 753 ভিউ তুমি গিয়েছ চলে নীরবে, কোন কথা না বলে, না ফেলে পলক চোখে না হেসে মুখে দেখো নি দূর থেকে, আসো নি কাছে বসো নি পাশে তুলো নি ঢেউ মনের আভাষে, শেষের বেলায় ছাঁয়ায় না মিশে নিমেষের অনিমেষ শেষে নীরবে গিয়েছ চলে, নীরবের দেশে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)