মরিচগুলো ছোট্ট অতি
ভীষণরকম ঝাল তাতে,
খেতে গেলে একটা মরিচ
তুলে তুমি নাও পাতে।
একটুখানি চিবাও যদি
জ্বলে তোমার গাল তাতে।

-মরিচের ছড়া // কামরুজ্জামান সাদ