অনেকটা মরুর মত-
এ জীবন, এই মুসাফিরের লাগি
তুমিহীনা অচেনা পথে ঘুরে
ক্লান্ত হলেও ঘুম চেপে বসেনা এ দু'চোখে
লু-হাওয়াদের জ্বালায়।
না! অামি অভিশাপ দেবনা তোমাকে, কাউকেই
কারণ এই সাহারা মরুও একদিন অনন্ত যৌবনা ছিল
তার পর ... একদিন-
তার ভালবাসার সাথে গর্ব করেছিল,
তার তার রুপ, যৌবন আর লীলার
কিচ্চুটি বলে নি প্রিয় হৃদয়টি তাকে
শুধু তার মনের এক কোনে দাগ কেটেছিল, সেই অভিশাপে-
আজ সেই সবুজের অরণ্য সাহার মরুর দেশ, শুধু এইটুক জেনো।
মন্তব্য (11)