যখনই ভাবি বোরহানুল ইসলাম লিটন · কবিতা · 2023-06-24 · 392 ভিউ যখনই ভাবি ========================@@@ মোহ আর মায়া - পিদিমের কায়া যতোই রাখুক কোলে, রবি গেলে পাটে - ফেলে সবই ঘাটে যেতে হবে জানি চলে। হবে দেখা ফের - আবারও দোঁহের মেঠো পথে রেখে দাবি? বিষাদের জল - করে কতো ছল যখনই এ’কথা ভাবি। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন