তুমি আমার , করুন পাখি ,
নয়ন বাঁশির সুর ।
তুমি আমার , হৃদয় পাখি ,
বাঁশির মধুর সুর ।
তুমি আমার , দুই নয়ন ,
তুমি আমার সব ।
তুমি আমার , হৃদয়ের টুকরো ,
আমার ভালো বাসা ।
তুমি আমার , কঠিন বাস্তব ,
আমার স্বপ্নের পাতা ।
তুমি আমার , দিনের স্বপ্ন ,
রাতের ঘুম হারা ।
তুমি আমার , মুখের হাসি ,
আমার চন্দ্র শিখা ।
তুমি আমার , গ্রীস্মের মাঝে ,
এক ফসলা বৃস্টি ।
তুমি আমার , হৃদয় তলে ,
নানা ফুলের বাগান ।
তুমি আমার , নয়ন তলে ,
পদ্ম ফুলের কুঁড়ি ।
তুমি আমার , বাতাস হীনায় ,
উড়ন্ত এক ঘুড়ি ।
তুমি আমার , পদ্ম পাড়ে ,
লাল গোলাপের কুঁড়ি ।
তুমি আমার , দক্ষিন হাওয়ায় ,
অপরূপ সেই গন্ধ ।
তুমি আমার , জলের মধ্যে ,
অনন্য এক পদ্ম ।


সূব্রত পাল
তাং - ২১/০৭/২০১৫