সাদা জানালায় আকাশী রঙের কাঁচ,
কি দিন আজ, কি যায় আসে তাতে
আজ আকাশের দিন,
আজ সাদা জালানার সব কাঁচ রঙিন।

প্রশ্ন নেই কোনো
আজ উত্তরের দিন
আজ দখিন হাওয়ায়
ভেসে ভেসে
পূবের অলোয় হারিয়ে যাবার দিন।

হোক বা না হোক
ধরেই নিলাম
আজকে তোমার দিন।

জন্মদিন?