কেমনে সহিব এ যাতনা,
কেমনে লুকাইব এ বেদনা-
যে কামনায় চেয়েছিনু তারে,
রয়েছে সে যোজন দূরে!

খুজে মরি তারে বীণার সুরে-
বারি ঝমঝম, বায়ু শনশন তানে!
দখীনা সমীরণে দোল খায় সে,
পল্লবী মাঠে ঘাটে,
দেখব বলে পথ চেয়ে আছি রসুলপুরের বাটে!