অবহেলা শ.ম. শহীদ · কবিতা · 2025-01-03 · 426 ভিউ বন্দী ঘরের খাঁচায় থেকে নেই তো ভালো মন একাকিত্বের ধুসর ছবি দূরের নিঝুম বন। কোথায় গেলো সুখপাখিটা পাই না আমি দেখা আয়নায় মুখ রেখে খুঁজি- নিজের ভাগ্যেরেখা। তোমরা থাকো সুখনগরে আনন্দেরই মেলায় আমার জীবন একলা কাটে সবার অবহেলায়।। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)