যিনি থাকেন সবার মাঝে
তিনি সকল দ্রষ্টা
নিঃসঙ্গের সঙ্গও দেন
আমার প্রিয় স্রষ্টা।

তিনি মহান ও দয়াবান
মহাজগৎ তারই তো দান
থাকতে জীবন আমি যেন
না হই পথভ্রষ্টা!