www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বড় হয়ে ওঠা

ছোটবেলায় সকলকে নিজের মতো ভাবতাম।
সকলকে সব কথা বলে দিতাম।
সকলের সব কথা বিশ্বাসও করে নিতাম।
কেউ মিষ্টি খেতে দিলে ভাবতাম:
কী ভালো মানুষ- সে শত শয়তান হলেও।
কেউ বকাবকি করলে ভাবতাম: মানুষটা একদম ভালো নয়-
সে ভালো মানুষ হলেও।

মানুষ যে এখনও ঠিক চিনতে পারি তা বলবো না।
তবে বুঝে কথা বলি। বিশ্বাস করি শুধু নিজেকে।
মিষ্টি কথায় কাজ করি। ঝামেলায় যাই না।
বয়স মানুষকে বড় করে না। সময় শেখায় তাকে বড় হয়ে উঠতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast