www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ জলটুকু

অজিত কবি। ভালোই লেখে।
জীবনটা ওর ঐ মাঝিটার মতো:
যে সারাদিন নদীর ধরে নৌকা নিয়ে বসে থাকে
আর দেখে ওপরে ব্রিজের পথ বেয়ে কত লোক এপার ওপর হয়।
রাতে ও প্রহরীর কাজ করে। পেটের টান।
অজিত টিউশানি করে। সন্ধ্যা নামলে বেরোয় অলি গলির ভিতর থেকে।

নতুন একটা টিউশানি পেয়েছে। সুতপা ভালো ছাত্রী। সপ্তম শ্রেণীতে পড়ে।
সুতপার বাড়িতে অজিত জল ছাড়া কিছু খায় না।
কবির রোজগার কই ! সুতপার মায়ের ইঞ্জিনিয়ার স্বামী।
অজিতের রাগ নেই, আছে এক নদী অভিমান।

মরার আগে সুতপার মায়ের হাতে শেষ জলটুকু পেলেই শান্তি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast