www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোধূলি

শুনেছি গোধূলি লগ্নে সকল নারীকে সুন্দর দেখায়,
কিন্তু তোমার নামই তো গোধূলি!

জানি না কী সুন্দর লুকিয়ে আছে তোমার মধ্যে-
তবে তোমাকে দেখে জাগে
সততা, অহিংসা, ভালোবাসা, করুণা...
আত্মসমালোচনা বোধটাও চোখ মেলে শীত ঘুম উপেক্ষা করে...

একজন নারী প্রসব করেন একটা গোটা মানুষকে,
তবে মূল্যবোধের জন্ম কে দেন?
গোধূলি তুমি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast