www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাপ লুডু

খেলাধুলা জীবনের অঙ্গ:
না, এর জন্য আমি কাউকে বলবো না খেলোয়াড় হতে।
জীবনটা সাপ লুডু খেলা:
সাপের মুখে মিলিয়ে যাই, আবার মই বেয়ে উঁচুতে।
এই আছি, এই নেই, জিতেছি মানে হারব, হেরেছি মানে জিতব।
প্রতিটি মূহুর্ত থাকি স্ফূর্তিতে।
নিজের জন্য নিজে বাঁচি, নিজের আনন্দে নিজে বাঁচি...
মন চায় প্রণকে ছুঁতে।
অতীত শিক্ষক, বর্তমান বন্ধু,
ছলনাময়ী মুখ লুকায় ভবিষ্যতে।
নিজের মতো নিজেকে গড়ে তুলি ।
নিজেকে আগলাই নিজেরই মতে।
মই বেয়ে উঠে যাই বুকে নিয়ে স্পন্দন,
যদিও মাঝেমধ্যে সত্তা হারাই সাপের গর্তে।
খাঁচায় বন্দি প্রাণপাখি গায় গান,
'আমাকে দাও উড়তে।
কোনও শিকারী যেন না পারে একটি বারের জন্য
ডানা দুটি আমার চেপে ধরতে।'
মাথা তুলে লড়ে যাব আজীবন-
পড়বো না ঢাকা অন্ধকার অচেনাতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast