www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এভাবেই যেতে থাকো

কুমড়ো পাতার ছায়ায়
চোখ খুলে ঝিমোয় দুটো বিমল সুখপাখি।
পরের উঠোনে বেগুন ফলাও তুমি।

পালং ক্ষেতের পায়রা
পোহাতে আসে শশা ক্ষেতের রোদ।
তুমি বালির উপর ফুল ফোটাতে চাও।

মন তুমি এবেলা ছুটি নাও।
কাটা খাওয়া ঘুড়ির মতো যাও ভেসে
ডানা দুটোকে জিরোতে দাও এবার,
হাওয়ায় ভেসে যাও
যেভাবে ভেসে আসে গান

এভাবেই যেতে থাকো
এভাবেই যেতে যেতে
খুঁজে পাবে তুমি

একটা মস্ত আতা গাছ
তার নীচে
ধূলোর উপরে
বিশ্রাম নেয় মায়াবী দুপুর
তার তামাটে তান্ডবে
হাওয়া বয়ে যায় হিজিবিজি

গিয়ে দেখো
যেখানে ছড়িয়ে আছে পাতা
সেখানেই ছড়িয়ে আছে ফল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast