www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোরবানির ঈদ

ঈদ এসেছে খুশি নিয়ে
বলতে ত্যাগী বাণী,
মুমিন বান্দা করবে সবে
পশুতে কোরবানি।

প্রিয় পুত্রের মায়া ছেড়ে
মানলেন আদেশ নবী,
প্রভু রহিম রহমান তিনি
দুম্বা কবুল ছবি।

মায়ার যত পশু ত্যাগহোক
মেনে সঠিক প্রথা,
খুশি হবেন মহান মালিক
আত্মত্যাগে যথা।

গোস্ত রুটি খাবে সবে
করবে বহু দোয়া,
পুলক মনে সবার হৃদে
পবিত্রতার ছোঁয়া।

কোরবানিতে ধনী গরিব
বিভেদ ভুলে যায়,
ধনী মিসকিন খুশি হলে
খোদার রহম পায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ঈদের শুভেচ্ছা কবি
 
Quantcast