www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুষ্টু বিড়ালছানা

আমার আছে দুষ্টু বিড়াল ছানা
খাবার পেতে নাই যে তার মানা,
অদ্য করলাম শাসন কিংবা মানা
ভেঙায় মোরে দুষ্টু বিড়াল ছানা।


আমার সাথে রাগ করেছে ছানা
ধরা না দিয়ে কামনা করছে পানা,
অনেক তারে খোজাখুজির পরে
খুজে পেলাম কাঁটা বনের ধারে।


ডেকেছি তারে আমার কাছে এসো
বিরাগ ভুলে একটুখানি তো হেসো
দুষ্টু বিড়াল কত যে বায়না ধরে,
ঝোপের ধারে হুড়োহুড়ি সে করে।


অনেক কথা ঝুট-ঝামেলার পরে
বিড়াল এসে বসলো পুবের ঘরে,
মাছের কাঁটা এই যে ধরো ভাই
খাবার পেয়ে সুখের সীমা নাই।


ক্লান্তি ভুলে বুলিয়া দিলাম হাত,
সোহাগ পেয়ে করে সে মাথা কাত
রাজা হবে হ্যাঁ আর কি হতে চাও,
সহসা বললো আমি হবো মি.য়াও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার প্রকাশ।
  • ফয়জুল মহী ০১/০৭/২০২১
    অনন্য, সুন্দর কথা I
  • ভালো ছড়া।
  • সানাউল্লাহ ০১/০৭/২০২১
    চমৎকার কবিতা।
  • রিমন সরকার ০১/০৭/২০২১
    অসাধারণ প্রিয়
  • বাহ্, সুন্দর তো!
 
Quantcast