www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানব সেবা

মানুষ হয়ে মানুষ আজি
করছে কত পাপ,
সেবা দিয়ে বাঁচাও মানুষ
প্রভু করবেন মাপ।

মানবতার কাজের সাথে
বাজুক জয়ের গান,
মানব সেবায় রক্ত দিয়ে
বাঁচাও একটি প্রাণ।

রক্ত দিলে সুস্থ্য শরীর
সুস্থ থাকবে মন,
ক্ষুধার্তকে অন্ন দিবো
করবো আজি পণ।

মানব সেবায় ত্রান প্রদানে
তৃপ্ত দুস্থের প্রাণ,
তুমি পাবে তাদের কাছে
শ্রেষ্ঠ সেবার মান।

সেবার আশায় আত্ন যারা
করতে পারে দান,
তাদের তরে গায় সকলে
মানব প্রেমের গান।

৯ জুন ২০২১, নোয়াখালী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast