www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একদিন আমি অনেক কেঁদেছিলাম

একদিন আমি অনেক কেঁদেছিলাম
আজ চোখের কোণে নেইকো জমা পানি
শুভ্র দিলে ভালবেসেছি তোমায়
স্বীকার করে বলছো সবই জানি

অবজ্ঞা করে ফেলে গিয়েছো আমায়
 বেঁচে থেকে০ আজ আমি মৃত
যাবেনা বলে কত কথাই তো দিলে
যেগুলো ছিল তোমারই মুখনিসৃতঃ

স্বল্প সময়ে কিভাবে ভূলে গেলে
ভালবাসা কি সতি্যই অভিনয়?
এমন কখনোই বলোনি তো আমায়
বিশ্বাস রেখেই করেছি তাইতো পরিণয়

করুণ দশার ধূম্রজালে আজ আটক
দেখালে তুমি কতইনা রঙ্গের নাটক
আজ ধরেছি তোমার বিপরীত কণ্ঠস্বর
ধরার মাঝে দেখালে তুমি বড়ই স্বার্থপর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast