www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুল বোঝা ভাল নয়

যাবার
কথা ছিল আনন্দে বেণী দুলিয়ে
চলে গেলে
অভিমানে ঠোঁট ফুলিয়ে

সমাপতন
ঘটে যায় কখনো সখনো
দেখা যায়
কিছু তারা, কিছু তারা থাকে লুকনো

খোলা
বই বলে কিছু কি হয়?
দু-একটি
পাতা খোলা থাকে,তার বেশি নয়

যখন এসেছিলে বসেছিলে কোন ডালে
তারও আগে
গজিয়েছিল কিছু ডাল
             কিছু ডাল গজিয়েছে হালে

প্রশ্নেরা উঁকি দিলে
                      কেন চেপে রাখো?
মুখের রেখা পড়তে চাইছি যখন
               কেন দুহাতে মুখ ঢাকো?

ভুল বোঝা ভাল নয়
অকারণে কষ্ট হয়

যদিও
সকল কবির মতোই মানি
কবিতা খানিকটা আত্মজীবনী

তবু বলি
সব কথা কেবল তোমারই কথা নয়
বাঁকে বাঁকে পলি পড়ে কিছু পলি জমা হয়...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast