www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একের নামতা

এক এক্কে এক
বাইরের পৃথিবীটা জানলা খুলে দেখ,
দুই এক্কে দুই
কাজকর্ম সাঙ্গ করে তারপরেতে শুই,
তিন এক্কে তিন
সাধ্যমতো দাঁড়াই পাশে আছে যারা দীন,
চার এক্কে চার
আগে ভেবে করলে কাজ হয় না ছারখার,
পাঁচ এক্কে পাঁচ
দুর্দিনে নয় কান্নাকাটি, সুদিনে নয় নাচ,
ছয় এক্কে ছয়
স্রষ্টা ছাড়া আর কাউকে পেয়োনাকো ভয়,
সাত এক্কে সাত
অন্যায়কে ঘৃণা করে ন্যায়ের দিকে বাড়াও হাত,
আট এক্কে আট
শেষ কখনো হয় না যেন শিক্ষা নেওয়ার পাট,
নয় এক্কে নয়
সৎ পথেতে চললে পরে হবেই হবে জয়,
দশ এক্কে দশ
বিবেকই যে জ্বিনের বাতি,সেই বাতিকেই ঘষ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সৌমিতা ২৬/০৮/২০১৪
    খুব সুন্দর নতুন ধারায় লেখা, খুব ভাল লাগল আপনার নামতা ।।
  • শিমুদা ২৫/০৮/২০১৪
    গাণিতিক কবিতা।
    ভাল লেগেছে।
  • ইসমাইল জসীম ২৪/০৮/২০১৪
    চমৎকার নামতা শেখালেন শহীদুল
  • হয়েছে সুন্দর কবিতা,
    ফুটেছে জীবনের ছবিটা।
  • সুশান্ত মান্না ২৪/০৮/২০১৪
    দারুন
  • অনেক মাথা খাটিয়েছেন দেখছি। ভাল লাগল।
 
Quantcast