www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যা গেছে তা যাক

যা গেছে তা যাক
এসো ফর্সা পথে চলি
স্যাঁতলা ধরা দেয়ালগুলোয়
ফেরাই এবার কলি,
ভেতরগুলো যত্নে ঢাকার
চেষ্টা না হয় থাক
এবার থেকে ভেতর-বাহির
খোলা বাতাস পাক,
নিজের ছায়া জানতো সবই
জানতো না তা লোকে
ছায়ার সাথে লড়াই করে
আসতো না ঘুম চোখে।
সাঙ্গ এবার হোক না সে সব
লুকোচুরির খেলা
বসেছে নীল তাঁবুর নিচে
ভুবনডাঙার মেলা,
ঘরের কোণে আঁধার ভারি
মেলায় দেদার আলো
আলোর ছটা লাগলে বুকে
লাগবে দারুণ ভালো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast