www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মবঞ্চনা

হাত নামিও না এখনই, আরো কিছুটা ক্ষণ রেখে দাও গালে
ডুবুরির মতো নেমে যাও সমুদ্রগর্ভে, আঁতিপাঁতি খুঁজে দেখো
তীক্ষ্নচোখে, ওপরের ঢেউ তেমন কোন বার্তা আনে কি বয়ে?
অথচ কতবার শুধু মুখ দেখে ভিজিয়ে দিয়েছো বুক ঝর্ণা হয়ে।

জ্বালামুখী শীতল হয়নি তবু,জানিয়েছে আরো কিছু বরফের দাবি,
অথচ বার বার জেগে জেগেই ঘুমাচ্ছো তুমি,বালিশের চেয়েও নরম
বাহুর আহ্বান ছিল অকাতর,দৃষ্টিগোচর হয় কি তা কপট নিদ্রায়?
কিছুই তো যায় আসে নি তার,বিলাসী হয়েছো কেবল আত্মবঞ্চনায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast