www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোর জন্যে

তোর জন্যে ব্যস্ত চরণ ছুটতে গিয়ে থামে
তোর জন্যে কাব্য-ঝর্ণা পাথর বেয়েও নামে
তোর জন্যে সাগরে ঢেউ অন্ধকারেও আলো
তোর জন্যে রংধনুতে বিদায় নিল কালো
তোর জন্যে আকাশ-নীলে মেঘের আনাগোনা
তোর জন্যে সজল চোখে স্বপ্নের জাল বোনা
তোর জন্যে ভোরের ছোঁয়া যোগ-ব্যায়ামে মন
তোর জন্যে একঘেয়েমি খো্ঁজে বিদায়ক্ষণ
তোর জন্যে অলস দুপুর তোর জন্যে কাজ
তোর জন্যে চুলের বাহার তোর জন্যে সাজ
তোর জন্যে বৃষ্টি নামে ফাটল-ধরা মাঠে
তোর জন্যে মন বসে যায় মহাকাব্য পাঠে
তোর জন্যে ফুলের সুবাস বদ্ধ নালার ধারে
তোর জন্যে মুক্ত বাতাস রুদ্ধ কারাগারে
তোর জন্যে হন্যে হয়ে বাঁচার অর্থ খোঁজা
তোর জন্যে কাব্য লেখা এক্কেবারে সোজা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ১৮/০২/২০১৪
    তোর জন্যে তাইতো ছুটে
    বারে বারে আসি,
    তোর জন্যেই সকল মায়া
    তোকেই ভালোবাসি।
 
Quantcast