www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলো যদি না দেওয়ার থাকে

আলো যদি না দেওয়ার থাকে
আঁধার তুমি দিও
সেটাই হবে অনেক পাওয়া
ফুরিয়ে যাবে সকল চাওয়া
হৃদয়ের সব আলো তুমি নিও।

ভাল যদি না বাসতে পারো
প্রত্যাখ্যানের চিঠিখানিই দিও
সেটাই হবে অনেক পাওয়া
ফুরিয়ে যাবে সকল চাওয়া
তোমার প্রিয়র ভালবাসা তুমি নিও।

সুখ যদি তুমি নাই দিতে পারো
দুঃখই তুমি দিও
সেটাই হবে অনেক পাওয়া
ফুরিয়ে যাবে সকল চাওয়া
পৃথিবীর সব সুখ তুমি নিও।

হাতে হাত যদি নাই রাখতে পারো
শেষ জলটুকু মুখে দিও
সেটাই হবে অনেক পাওয়া
ফুরিয়ে যাবে সকল চাওয়া
আমার আয়ুটাও তুমি নিও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুবই অনন্য কবিতা।চরম ভালবাসা র আকুতি প্রকাশ পেয়েছে।খুবই ভালো লাগলো।রইল ঈদের শুভেচ্ছা এবং শুভকামনা।
  • আহমাদ সাজিদ ১৫/১০/২০১৩
    ভাল। ঈদ মুবারক
  • মুগ্ধ সহিদ ভাই
 
Quantcast