www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাই না কিছু

চাইনা কিছু,
যা কিছু পাই পথের ধারে
কুড়িয়ে রাখি আদর করে
মণিকোঠায়।

মন ভরে যায়
তাতেই আমার
নেই বেদনা
পাই বা না পাই।

খড়কুটো কি যেতে পারে
নিজের বাসায়?
সেদিকেই যায়
নদী তাকে যেমন ভাসায়।

পথ হারালে তাকিয়ে থাকি
আকাশপানে
আসবে তুমি ধরবে হাত
নিয়ে যাবে সেই ঠিকানায়।

চাইলে কিছু
পাব না তা,
জানি বলেই
চাইনা কিছু।

* * *
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্ঝর রাজু ২৬/০৯/২০১৩
    *সেদিকেই যায়
    নদী তাকে যেমন ভাসায়******
    মিষ্টি লাগল....
  • বিশ্বজিৎ বণিক ২৬/০৯/২০১৩
    অনেক দিন পর খুব ভালো একটা লিখা পড়লাম । খুব ভালো লেগেছে ।
  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    --ছোট ছোট চরণে বিশালতা--
  • Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
    মন ছুঁয়ে গেল...
  • না চাইতে যা
    দিয়েছ তা
    আমার কাছে
    অনেক কিছু।
    খুব ভালো গাঁথুনি--
 
Quantcast