www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রভাত

উঠেছে প্রভাত
রবি ঘন কুয়াসায়
আঁধারের বুক
চিরে আলোর নেশায়।

আমরা নবীন যত
মুছে দেবো পৃৃৃথিবীর
আছে যত ক্ষত।

জেগেছি এ পৃথিবীর
ঘন তমসায়
যদি এই পৃথিবীটা
আলোকিত হয়।

ফুটছে প্রভাতে ফুল
সুবাস ছড়ায়
কত শত নাসিকারা যেন
বিমোহিত হয়।

আমরা ফুল হবো
মমতার চুমু নেবো।

হাসিতে ভরিয়ে দেব
প্রভাত বেলায়
যদি এই পৃথিবীটা
সুবাসিত হয়।

মুছে ফেলো পৃথিবীর
যত সংঘাত
এক সাথ চলো সবে
হাতে রেখে হাত ।

এখনি সময় তার
জীবনটা গড়ার।

সময় ফুরিয়ে গেলে
হইবে অভিসম্পাত
ফিরে আর আসবে না
এমন প্রভাত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast