www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এসো মানব

এক মাটিতে জন্ম মোদের,
একই রক্তে গড়া প্রাণ
এক সাথে চলবো মোরা,
করব না কেউ অভিমান।

নিজ স্বার্থ ছাড়বো মোরা
মানবের তরে
নয়ন জলে ভাসবোনা ক
বেদনার স্বরে।

বসু-মতি মা যে মোদের
সবাই মোরা ভাই ভাই
হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান,
স্বত্বটি আজ ভুলে যাই।

দুঃখে ভরা জীবন যাদের,
রব মোরা পাশে তার
তাদের দুঃখের ভাগী হব,
আছে যত মজুতদার।

দূর্নীতি আর অনিয়ম ,
করছে যারা বারংবার
ভালবেসে বুকে টেনে
করবো জাতির সংস্কার।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast