www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অাঘাত প্রাপ্ত

কিছু দূরত্ব, কেনও বিচ্ছেদের নয়।
কিছু চলে যাওয়া,
কেনও ভুলে যাওয়া নয়।
কিছু আবেগ,
কেনও অশ্রু দ্বারা সীমাবদ্ধ নয় !

এই সস্তা পৃথিবীতে,
বাস্তবতার মূল্য, এতো কেনও দিতে হয়।
যার (পৃথিবীর) ইতিটা
আমার মৃত্যু দিয়ে টানতে হয় !

কিছু সম্পর্ক বলো, কেনও এমন হয়
যার দূরত্বে,
বুকের বা'পাশটা আঘাত প্রাপ্ত হয়।

কিছু স্থান যা কাউকে
দেওয়া যায় না।
কিছু কথা যা
তোমায় ছাড়া কারো সাথে
মানায় না।
কিছু পথ যা
তোমায় ছাড়া, চলা যায় না।

কিন্তু জীবন থেমে থাকবে না,
তোমারটিও নয়,অামারটিও নয়।
তবু চাই :
প্রাপ্তির শেষটা যেনও
সুখময় হয়।
এই শ্রাবণেরও
যেনও একদিন বসন্ত হয়।

রচনাকাল :২২/০১/২০১৫ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন।
    অতুলনীয়।
  • বেশ লিখেছেন কবি বন্ধু আমার !!
  • সাইদুর রহমান ২০/০৯/২০১৫
    সুন্দর কথামালা।
 
Quantcast