www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হায়্

নারীর ভালবাসা হুতাশনের মতন
দূরে থাকলে অালো বিলায়
অন্ধকেও দৃষ্টি মিলায়
কাছে অাসলে দেহ জ্বালায়,
মন পোড়ায়, ব্যথা বাড়ায়।

নারীর ভালবাসা হুতাশনের মতন
রঙ্গিলকেও সে ছাই বানায়
সূর্যকেও সে মায়া শিক্ষায় ।
অলয়কে সে বলয় বানায়
তিমিরকেও জোছনা দেখায়
বিকেলবেলায় অবাক অালোয়
নিজেকে বড় একলা দেখায়
দুপুরবেলায় বালুর চরের,
ক্লান্ত এক প্রথিক বানায়।

যাতনা বাড়ায়, করুণা শিক্ষায়
একলা চলতে ভয় দেখায়।

এ বড় বৃহৎ তাকে,
তবুও চোখে মিলে নারে।
নারীর ভালবাসা পাহাড়ের মতন
অহংকারী শক্ত ভিটা
নুয়ায় নারে মাথা
রিক্ত হয় তার শিক্ত তনু
বিক্ত হয় তার অাঁখি
তবুও হায়্ বলেনা সে,
তোমায় ভালবাসি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast