www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের ছলনা

হৃদয় ছুঁয়ে ভালবাস বলেছিলে
ভালবাসার বাসর হয়নি তবুও
নয়ন ভাসিয়ে এনেছিলে বৃষ্টি
সেই বৃষ্টিতে মন ভিজেনি যদিও।
যে অপরাধ করেছ তুমি
পাবেনা ক্ষমা আমার কাছে
একাই শুধু কাঁদনি তুমি
আমিও কেঁদেছি মনে মনে
নয়ন জলে ভাসেনি যদিও
ভেতর কেঁপেছে ক্ষণে ক্ষণে।
বাসনা নামের ক্ষুধা নিয়ে
কেন এসেছিলে প্রেম ভুবনে?
অপবিত্র মনে ঘৃণ্য করেছ
আমার প্রেমের স্বত্তা গোপনে।
জানি এভাবেই জীবন তোমার
নিত্য নতুন প্রেমের আড়ালে
পুড়বে আগুন জ্বলবে নতুন
বাসনা মোহে গা ভাসালে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast