www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা আসবে

কল্পিত লেকের ধারে কোনো
এক বরষায়,
বসে আছি চেয়ে যেন কারো
কোনো ভরসায়।
সেই লেকে নেই কোনো কারো
অতি উল্লাস,
নেই কোনো দ্বন্দ্ব, সংঘাত আর
উপহাস।

আমি হেথা বসে যেন পড়ে আছি
ভাবনায়,
কবি কবি ভাবখানা,প্রেমিকের
চেহারায়।
চুলগুলো এলোমেলো পড়ে আছে
কপালে,
নেই কোনো ভ্রূক্ষেপ কেউ পাড়
দাঁপালে।

অপলক দৃষ্টিতে দিগন্তের সীমা
ছাড়িয়ে,
চলে গেছি বহু দূরে কল্পলোকে
হারিয়ে।
সব চাওয়া চুকে গেছে একজনের
চাওয়াতে,
সব ভ্রম ভেঙ্গে গেছে এক ভ্রমের
হাওয়াতে।

এই আসে এই আসে এই সেই
কত কী,
বসে আছে মন আমার যেন এক
কপোতী।
অবিচল এই আমি সেই জন
আসবে,
কল্পনার দেয়াল ফুঁড়ে ভালো আমায়
বাসবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast