www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদীর্ণ গহীনে

প্রচন্ড অস্থিরতা ভর করেছে
বিকেলের শেষ ভাগে আমার মৃত্যু
সন্ধ্যা নামার আগেই আমি বদলে যাব
ক্ষণজীবনের নতুন অধ্যায়ে
নিজেকে আবারো স্বাগত জানাই

অতীতেও আমার শিক্ষা হয়নি
আমি রোজ মৃত্যুকে দেখি
প্রতিবারই নতুন রূপে
একেকদিন একেকরকম মৃত্যু
চেতনার, শরীরের, অনুভূতির
এমনকি বাস্তবতার, সবকিছুরই মৃত্যু হয়

আমি অপেক্ষমাণ আমার অন্তিম মুহূর্তের
যখন আমি মৃত্যুকে সম্পূর্ণ করতে পারব
বিচ্ছিন্ন হয়ে যাব আমার অস্তিত্ব থেকে
আত্মার মুক্তির মাধ্যমে আমি মুছে ফেলব
আমার হীনমন্যতার স্বীকার জীবনকে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast