www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিত্যনৈমিত্তিক

সেদিন ভোরে-
দূর আকাশের কোণে,
জমেছিল কালো মেঘ;
ঠিক যেন জমে থাকা দুঃখ আমার।
চোখের পানি ধরা দিয়েছিল বৃষ্টি
রূপে,
আর আর্তনাদ যেন মেঘের গর্জন।
ছিল অসম্পূর্ণতার দৃঢ় ছাপ,
ছিল শূণ্যতার বিশালতা,
কিন্তু ছিল তা নিত্যনৈমিত্তিক,
স্বাভাবিক।
তুমিও কিন্তু পাশেই ছিলে,
তবুও জেগে ছিল এক রাশ শূণ্যতা,
কাল্পনিক রাজ্য ছেড়ে বাস্তবতার
তিক্ততায়
বেঁচে থাকা শূণ্যতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast