www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

Pith senkchhe jhanp pukur

পিঠ সেঁকছে ঝাঁপ পুকুর...
রাসবিহারী ঘোষ


পিঠ সেঁকছে ঝাঁপ পুকুর ভাদ্রের চড়া রোদে
দু একটা বেহায়া ছায়া খুনসুটি অবিরত
ঢেউয়ে
করবী বাঁধছে খোঁপা আড়চোখে মোড়ায় বসে
বুড়ো শশা দুলছে মাচায় ফোকলা হেসে
কুমড়ো লতা শুয়ে শুয়ে চড়বে নাকি
পেয়ারা গাছে
খেলতে খেলতে ট্যারা চোখে মাছ ওপর নিচে
নীল আকাশটা মুঠো মুঠো সবুজ হরিলুট চারপাশে
মেঘের তুলি আঁকছে ছবি হরেককিসিম ক্যানভাসে

আর পিঠ সেঁকছে ঝাঁপ পুকুর ভাদ্রের চড়া রোদে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast