www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

Bristi jhore amar vitor

বৃষ্টি ঝরে আমার ভিতর
রাসবিহারী ঘোষ

বৃষ্টি ঝরে আমার ভিতর
বৃষ্টি পড়ে তোমার ভিতর
বৃষ্টি নামে আমার মনে
বৃষ্টি থামে তোমার সনে।

বৃষ্টি কাঁদে দুঃখ হলে
বৃষ্টি হাসে সুখের তলে
বৃষ্টি ছোঁয়া মিষ্টি হাসি
বৃষ্টি ধোয়া আমার খুশি।

বৃষ্টি শুধুই বৃষ্টি হয়ে
বৃষ্টি দেখুক বৃষ্টি চেয়ে
বৃষ্টি আসুক দিনে রাতে
বৃষ্টি ভাসুক কল্পনাতে।


শান্তিনিকেতন
৩:৪৫ বিকেল
২৭/০৮/২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast