www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গড়মিল

হিসাবে মিলিয়ে দেখলাম
তাতে গড়মিল,
ছন্দগুলোতে আসছে না
আর অন্তমিল।
ভেবে দেখলাম পিছনে করেছি ভুল,
তাইতো এখন পাচ্ছি না নীল দরিয়ার কূল।

অশ্রুর জলে হয়েছে নদী,
তার রং নীল।
নদী না হলেও হবে খাল,
হয়তো বা বীল।
গায়ের রং সফেদ হলেও
মনটা যে কালো,
আশার প্রদিপ থাকলেও তাতে
নেই কোনো আলো।

মনটা আমার উথাল হয়ে
কি যেন বলে,
দিক নিশানা ছারাই সর্বদা ভুল পথে চলে।
সূর্য উঠা কোন এক
কাক ডাকা সকালে....
না বলবো না,
থাক তা নিজের অন্তরালে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast