www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেহেশত তরী

জীবন নদীর তীরে দেখ জান্নাতী খেয়া
উঠলে পরে নাচিবে তখন আনন্দে হিয়া
মাতাল মন তোর শেষ করিবে ক্ষণিকের জীবন
এই খেয়া তোর পৌছে দিবে চিরসুখেরও ভুবন

ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়

সুখের জীবন আসিবে একদিন হইয়া পীড়ন
জীবন ভরে কাঁদাইবে তোরে; করিবে দহন
প্রভাত-সাঁঝে যপিসরে তুই আল্লাহ পাকের নাম
ধুইয়া যাবে পাপের ব্যাধী অন্তরও তামাম

ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়

অর্থ-বিত্ত-খ্যাতির মোহে মত্ত লোভি মন
মৃত্যু পাষাণ হানবে আঘাত; করিবে দহন
খোদার হুকুম হইলে পরে বাজবে মরণ বীণ
পূণ্য ছাড়া সঙ্গে কিছুই যাইবে না সেদিন

ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়

শান্ত হবে পরানও কায়া মানলে খোদার দ্বীন
খােদার প্রেমে করে দে তোর জীবনটা বিলীন
ইহজীবন খেল-তামাশা, স্বপ্ন বিধি শুধুই অর্থহীন
সময় থাকতে কর কর রে সাধন নেইরে বেশি দিন

ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast