www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাতাঝরা বন

বনের রুক্ষ্ম দেহে ঝরে ঝরে ভরে গেছে মৃত মেটে পাতা, এদিক সেদিক। হঠাৎ ফিনফিনে হাওয়া এসে মৃদু নাড়া দিয়ে যায় ঝরাপাতার মরা শরীর। রুক্ষ্ম গাছের শরীর, শুকনো ডালপালা ফাঁক দিয়ে খোলা আকাশ - অচেনা পাখির মৃদু ডাক - বুকের ভিতর হাহাকারে ভরিয়ে তুলছে ক্রমাগত। রোদ আর ছায়ার লুকোচুরি চলছে অর্ধসবুজ আর অর্ধমৃত পাতার শরীর ছুয়ে ছুয়ে। মেটে পাখিদের ডাক নীরবতার তন্দ্রা ভেঙে দেওয়ার ব্যর্থ চেষ্টারত। অদূরে নীল বুনোফুলের কড়া নীল রঙ চোখের সৌন্দর্যের ক্ষুধা মেটানোর প্রয়াসে দ্যুতি ছড়াচ্ছে মৃত বনের বুকে। শিমুলের ডালে এক নিসঃঙ্গ শালিকের দার্শনিক মূর্তি, সম্ভবত লাল শিমুলের অপেক্ষায়। ক্রমাগত দিনের আলো ফুরিয়ে যাচ্ছে, পাতাঝরা বনে ঝরে ঝরে পড়ছে শেষ বেলার টুকরো টুকরো আলো। অদূরে পাখিদের ঝাঁক কিচিরকিচির শব্দে এগিয়ে আসছে পাতাঝরা বনে, দু একটা পাখি ইতোমধ্যে এসে গেছে -

তাদের নখরের আঘাতে ঝরে
ঝরে পড়ছে পাতা - এই
পাতাঝরা বনে।

#স্ট্রয়েট্রি
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১১৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রকৃতির বিশ্লষণ অসাধারণ ।
    ভাল , অনেক ভাল ।
  • ছবি একদম
  • সোলাইমান ২১/১১/২০১৭
    অসাধারণ।
    প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
    ভালো থাকুন
  • সুজয় সরকার ২১/১১/২০১৭
    আপনি লিখতে পারেন না আঁকতে পারেন
  • ভালো লেখা হয়েছে।এরকম লেখাই আশা করি।
 
Quantcast