www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কৃষ্ণগহ্বরের বিয়ে

পৃথিবীর চেয়ে
তিনগুণ বেশি ভর নিয়ে
বায়ুমেঘ জি-টু
যাচ্ছে এগিয়ে
বরের সজ্জা নিয়ে
সেগিটেরিয়াস এর দিকে
এই কৃষ্ণগহ্বরের সাথে
বায়ুমেঘের বিয়ে
উভয়ে
কাছাকাছি এলে
হবে এক অপূর্ব মিলন
আতশ বাজির মতো
উজ্জ্বল আলোকরাশি
পড়বে ছড়িয়ে
বিয়ের আসরে
সাক্ষী পৃথিবীবাসী
দেখবে এই দৃশ্য      
মহাশূন্যে তাকিয়ে
তারপর
এই বন্ধন ছেড়ে
বায়ুমেঘ চলে যাবে দূরে
রেখে যাবে অস্তিত্ব তার
সেগিটেরিয়াস কৃষ্ণগহ্বরে
সে দান গর্ভে ধারণ করে
সময়ের সাহসী হাত ধরে
হয়তো জন্ম নেবে
আরেকটি নতুন নক্ষত্র।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast