www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন ভরে না যেন

জন্মদিনে ছন্দ বিনে
মন ভরে না যেন,
তোমার এই জন্মদিনে
গান হবে না কেন?
এসো গান গাই গান গাই
কণ্ঠে সুর তুলে,
এসো গান গাই গান গাই
দুঃখ কষ্ট ভুলে।

স্মৃতির পাতায় অমর হয়ে
থাকবে এক্ষণ শুধু যদি,
বছর বছর আসবে ফিরে
বয়ে যাবে নিরবধি;
গানে গানে সবার প্রাণের
আশীর্বাণী জেনো।

স্নেহ ভরা মায়ায় ঘেরা
চির চেনা এই যে সবই,
হারিয়ে যায় যদিও হায়
এঁকে রেখো স্মৃতিচ্ছবি;
চিরদিনই যায়না সমান
কাহারো কখনো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • nayan Acharje ১৪/১০/২০১৫
    খুব ভালো দাদা
  • শয়ন কুমার আচার্য্য ২৫/০৬/২০১৫
    দাদা ধন্যবাদ. অসাধারণ
  • কার জন্য এতো অসাধারণ লেখা প্রবীরদা
    • অবশ্যই প্রিয় মানুষের জন্য। ধন্যবাদ দাদা মুহাইমিন চৌধূরী আপনার মজার মন্তব্য আমাকে খুব উৎসাহ ও অনুপ্রেরণা দেয়
 
Quantcast